1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় পাটের গুদামে আগুন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় পাটের গুদামে আগুন

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২০৫ জন দেখেছেন
গাইবান্ধায় পাটের গুদামে আগুন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গুদামে রক্ষিত চার হাজার মণের মধ্যে প্রায় ৬০০ মণ পাট পুড়ে যায়। যার বাজার মূল্য প্রায় ১৯ থেকে ২০ লক্ষ টাকা। উদ্ধার করা হয় তিন হাজার চার শত মণ যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় গুদাম ঘরসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, কামারজানি এলাকায় জহিরুল হকের তিনটি পাটের গুদামের মধ্যে একটি গুদামে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তে আগুন চার পাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় লোকজন চেষ্টা করতে থাকে। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম চালায়। তৎক্ষণে গুদামে রক্ষিত প্রায় ছয়শ মণ পাট পুড়ে যায়। প্রায় দুই ঘন্টা ৩০ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

 

ব্যবসায়ীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পাটের গুদামে আগুন দেওয়া হয়েছে। পাট ও গুদামের অবকাঠামোসহ প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছে। এ কর্মকান্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসিম রেজা নীলু বলেন, তিনটি গুদামে প্রায় ৪ হাজার মণ পাট ছিল। এরমধ্যে ৬০০ মণ পাট পুড়ে গেছে। তবে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকার পরিমাণ পাট ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। স্থানীয়দের ভাষ্য মতে, অজ্ঞাত কোনো ব্যক্তিরা গুদামে আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )