1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বড়পুকুরিয়া খনি গেটে ক্ষতিগ্রস্থদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বড়পুকুরিয়া খনি গেটে ক্ষতিগ্রস্থদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২২৬ জন দেখেছেন
ক্ষতিগ্রস্থদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্থ খনি পাশ্ববর্তী চৌহাটি গ্রামের কয়েকশ বাসিন্দা ক্ষতিপূরণের ৫দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খনির আবাসিক গেটে ৪ ঘন্টা অবস্থান করে।

 

 

পরে খনি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও আন্দোলনে নেতৃত্বদানকারী ক্ষতিগ্রস্থদের সংগঠন জীবন ও বসত ভিটা রক্ষা কমিটির নেতৃবৃন্দের মধ্যে ৫ দফা দাবী নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী ১ মাসের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী সার্ভে করে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে আন্দোলনকারীদের জানালে তারা দিনের কর্মসূচি প্রত্যাহার করে নেন। দাবীগুলো হচ্ছে (১) ফাটাবাড়ীর ক্ষতিপুরণ, (২) খনির গেট হইতে চৌহাটি গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, (৩) খনি প্রতিষ্ঠাকালীন সময়ে চৌহাটি এলাকাবাসীর সমোঝোতা চুক্তির ১০০% বাস্তবায়ন এবং (৪) ঝুকিপূর্ন বসবাসের অযোগ্য বসতবাড়ী ও স্থাপনার স্থায়ী সমাধান। (৫) মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান ও মন্দির উন্নয়নের ব্যবস্থা করে দিতে হবে।

 

জীবন ও বসত ভিটা রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, আগামী ১ মাসের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ঘর-বাড়ী সার্ভে ও ক্ষতিপুরন দেয়ার আশ^াসে আজকের অবস্থান কর্মসুচি তুলে নেয়া হলো।
চৌহাটি গ্রামের সানজিদা খাতুন ও মালেকা বেগম জানান, স্কুল কলেজ মাদ্রাসা কবরস্থান রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, নলকুপে পানি উঠছে না, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার জানান, আগামী এক মাসের সার্ভে করে ক্ষতিগ্রস্থ চৌহাটি গ্রামের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )