1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে অভিযানে ১১ জুয়াড়ি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

মিঠাপুকুরে অভিযানে ১১ জুয়াড়ি আটক

মিঠুপুকুর(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯০ জন দেখেছেন
অভিযানে ১১ জুয়াড়ি আটক

রংপুরের মিঠাপুকুরে পৃথক অভিযানে ১০ জুয়াড়িকে আটকসহ টাকা ও জুয়ার সামগ্রী জব্দ করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেস রিজিলের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, মিঠাপুকুর থানার এসআই নাজিবুল হকের নেতৃত্বে অভিযান করে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কোমরগঞ্জ বাজারের চাঁন মিয়ার স-মিলের একটি  টিনসেড ঘরে জুয়া খেলা চলছিল। সেখান থেকে মাহাবুব ইসলাম (৪০), মশিয়ার রহমান (৩৫), শামিম মিয়া (৩৪), শাহিনুর ইসলাম (৩৫) ও  লোকমান মিয়াকে (৩৬) নামে ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে আরও ৩-৪ জন জুয়াড়ি পালিয়ে যায়। উদ্ধার করা হয় এক সেট তাস ও  নগদ ২ হাজার ৫’শ ৮০ টাকা।

একই দিন এসআই মিন্টু চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম। অভিযানে উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামের আল আমিন মিয়ার বাড়ির জুয়ার জুয়ার আসর থেকে সামছুল হক (৫২), খবির উদ্দিন (৫৫), শাহ আলম (৩৭), শামীম মিয়া (২৮) ও আল আমিন (২৪) মিয়া নামে ৬ জুয়াড়িকে আটক করে পুলিশ। এসময় জুয়ার বোর্ড থেকে ১ সেট তাস ও নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, পৃথক দুটি অভিযানে জুয়া আইনে মামলা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )