


চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিপুর টেস্টের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইষ্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম ধরা হয়েছে মাত্র ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে টিকেটের দাম পড়বে ২০০ টাকা। ক্লাব হাউজে ৩০০ টাকা খরচ করে পাঁচদিনের টেস্টের মাত্র একদিন দেখতে পারবেন তারা। ভিআইপি স্ট্যান্ডে বসে যারা খেলা দেখতে চান তাদের টিকেট কিনতে হবে ৫০০ টাকায়।
বিভিন্ন স্ট্যান্ডের টিকেটের দাম:
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
ইষ্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা