1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২০০ জন দেখেছেন
যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার মাদক মামলায় সোহাগ মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এ ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদন্ড দেয়। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত সোহাগ মিয়া গাইবান্ধা জেলার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ জুন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের গোডাউন রোডের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে হেরোইন বেচাকেনা হচ্ছে। এ সময় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও বাবু নামে দুজনকে হেরোইনসহ গ্রেপ্তার করে। অভিযানের সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবুকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )