1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নায়িকাদের মতো ফিট থাকতে যা খাবেন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

নায়িকাদের মতো ফিট থাকতে যা খাবেন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫১ জন দেখেছেন

শরীর ভালো রাখতে হলে দৈনন্দিন সুষম খাবার গ্রহণের পাশাপাশি করতে হবে নিয়মিত ব্যায়ামের অনুশীলন। সঠিক খাদ্যাভাস ও শরীরচর্চার পাশাপাশি ফিট থাকতে প্রচুর পরিমাণ পানি পান করাও জরুরি। আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট

এদিকে অনেকে বলিউড নায়িকাদের মতো ফিট থাকতে বিভিন্ন ধরনের শরীরচর্চা করে থাকেন। আজ জানাবো তারকাদের ফিটনেস রহস্য।

শিল্পা শেঠি: আপনি কখনো সিসিএফ পানীয় সম্পর্কে শুনেছেন? আসলে এটি একটি ডিটক্স পানীয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির মেদহীন শরীর দেখে সবার মতো আপনিও নিশ্চয়ই মুগ্ধ! এই অভিনেত্রী তার ফিটনেস ধরে রাখতে পান করেন সিসিএফ পানীয়।

কৃতি শ্যানন: ক্যারাম-জিরা-মৌরি দিয়ে তৈরি করা হয় এই ডিটক্স ওয়াটার। এসব মসলায় থাকা পুষ্টিগুণ শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে এমনকি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। আবার ত্বক ও হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যাও মেটায়।

তাপসী পান্নু: বিলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ ভক্তকুল। ফিট থাকতে এই অভিনেত্রী পান করেন বিশেষ এক পানীয়। যা তৈরি করা হয় আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, মেথি, হলুদ ও আদা দিয়ে। ফ্যাট বার্নিংয়ের পাওয়ার হাউজ হলো এই পানীয় বলে জানান তাপসী।

ভূমি পেডনেকার: একসময় অতিরিক্ত ওজনে ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। বলিউডে অতিরিক্ত ওজন নিয়ে পদার্পণ করলেও পরবর্তী সময়ে তিনি দেখিয়ে দিয়েছেন আসলে ওজন কমানো কোনো ব্যাপারই নয়!

বিভিন্ন সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার পাশাপাশি আরও যে জিনিস তাকে ওজন কমাতে সাহায্য করেছে তা হলো ডিটক্স ওয়াটার। যা তিনি তৈরি করেন শসা, পুদিনা পাতা ও লেবু দিয়ে।

সারা আলি খান: অতিরিক্ত ওজন ঝরিয়ে তবেই বলিউডে পা রাখেন সিম্বাখ্যাত অভিনেত্রী সারা আলি খান। এরই মধ্যে তার দর্শকপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এই অভিনেত্রী ওজন নিয়ন্ত্রণে রাখতে ফ্যাট বার্নিং এক পানীয় পান করেন।

যা তিনি তৈরি করেন কাঁচা হলুদ, পালং শাক ও হালকা গরম পানি দিয়ে। এমনকি সকালে ঘুম থেকে উঠেই তিনি এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )