1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে ৩৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব; প্রাণ গেল যুবকের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মিঠাপুকুরে ৩৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব; প্রাণ গেল যুবকের

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে ৩৫০ টাকা নিয়ে দুই মাদকসেবির দ্বন্দ্বে অপর এক মাদকসেবি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাদকসেবির নাম হারুন অর রশিদ (৩৭)। তিনি শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

 

 

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শিববাজার এলাকায় দুই মাদকসেবি প্রায়সময় একসাথে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন শনিবার রাতে শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে মোস্তফা (৩৬) এর সাথে হারুন অর রশিদের বাকবিতন্ডা হয়। ৩৫০ টাকা দেনাপাওনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মাদকসেবি মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুন অর রশিদকে ঘুষি মারেন। এতে হারুন পাশের একটি গাছের সাথে আঘাত পান।

 

 

 

এসময় তার বামপাশের বুকে হ্নদপিন্ডের পাশে ফুটো হয়ে রক্তপাত শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এসময় মাদকসেবি মোস্তফাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকারী মোস্তফাকে গ্রেফতার করেন বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )