সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মোশাররফ হোসেন নান্নু, জেলা সভাপতি রেবতি বর্মণ, গোলাম মোস্তাফা, গোপাল কৃষ্ণ রায়,আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, উত্তম বর্মণ, বিহারী শেখ প্রমুখ।
স্মারকলিপিতে তাদের উল্লেখিত দাবিসমুহ হচ্ছে-
ফুলছড়ি উপজেলা উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রতনপুর নামক স্থানে রেগুলেটর নির্মাণ, উদাখালী খাল সংস্কার, সামাজিক সুরক্ষা ভাতা (বয়স্ক, বিধবা) প্রভৃতি মাসিক ১০ হাজার টাকা এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বয়সসীমা ৬০ বছর নির্ধারণ করা।