
দৈনিক সকালের বাণীর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার।
সকালের বাণীর মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি আমিরুল কবির সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, মিঠাপুকুর পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম।
বক্তারা বলেন, রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী মাত্র এক বছরের মধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। পত্রিকাটি প্রিন্ট, অনলাইন এবং ডিজিটাল মাধ্যমেও সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করছে। আগামীতেও সকালের বানী সঠিক, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে আশা রাখি। শুধ অনিয়ম দূর্নীতি নয় পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার সংবাদও প্রকাশের আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, উন্নয়ন ও সম্ভাবনার সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের প্রতি দায়বদ্ধতা ও উৎসাহ তৈরি করে।
বক্তব্য দেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী, আব্দুল হালিম। অনুষ্ঠানে সাংবাদিক তাহাম্মেল হোসেন সবুজ, সনজিৎ কুমার মহন্ত, হাবিবুর রহমান সোনা, হাফিজুর রহমান, রুবেল হোসাইন সংগ্রাম, আনোয়ার হোসেন রাব্বী, রাখিবুল ইসলাম, সুলতান মার্জান প্রমূখ উপস্থিত ছিলেন।
Related