1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যানের কেরামতি, নিজের নামে দ্বৈত এনআইডি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যানের কেরামতি, নিজের নামে দ্বৈত এনআইডি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ জন দেখেছেন
ইউপি চেয়ারম্যানের কেরামতি দ্বৈত এনআইডি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ওরফে কাওছার মন্ডল কেরামতি করে তার নামে পৃথক দুটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেছেন। অসৎ উদ্দেশ্যে এ দুটি এনআইডি ব্যবহার করে হাসিল করছেন বিভিন্ন সুযোগ-সুবিধা। এ নিয়ে তার বিরুদ্ধে নির্বাচন অফিস সহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

 

সম্প্রতি অভিযোগপত্র থেকে জানা যায়, ৪নং জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের মৃত কছির উদ্দিন মন্ডল ও ছামছুন্নাহার বেওয়া দম্পতির ছেলে জাহিদ হাসান শুভ ওরফে কাওছার মন্ডল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে পরিষদের দায়িত্ব পালন করছেন। তিনি নিজ স্বার্থসিদ্ধির জন্য ইতিমধ্যে তার নামে পৃথক দুটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। এর একটিতে মোঃ কাওছার মন্ডল, যার এনআইডি নম্বও ১৪৭০৪১১৪৬১, অপরটি মোঃ জাহিদ হাসান শুভ, যার এনআইডি নম্বও ১০১২৪৫৮৮২২ রয়েছে।

 

জানা গেছে, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ওরফে কাওছার মন্ডল পরিষদের নামীয় সিলে জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) নাম রেখে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর প্রদান করে আসছেন। এছাড়া তার ব্যবহৃত বৈদ্যুতিক মিটার প্রাপ্তীতে ও ব্যবসায়ীক কাগজপত্রে কাওছার মন্ডল পরিচয়ে নাম যুক্ত করেছেন। এভাবে ভেলকিভাজীতে সরকারি-বেসরকারি বিভিন্ন সুবিধা গ্রহণের জন্য ওই দুটি এনআইডি ব্যবহার কওে নানাবিধ সুযোগ নিচ্ছেন তিনি।

 

এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়াসহ নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে। এ বিষয়ে ৪নং জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান (কাওছার মন্ডল) বলেন, আমার নামীয় দুইটি এনআইডি হওয়া তা সংশোধনীর আবেদন করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )