1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা। সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি মহসিন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আতাউর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা প্রমুখ।

 

এ ছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )