1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে দৈনিক সকালের বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে দৈনিক সকালের বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ জন দেখেছেন
সকালের বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় শহরের নতুন বাবুপাড়াস্থ সিটি সেন্টারে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক সকালের বাণী পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, দৈনিক আলাপন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও  দৈনিক সংবাদের সৈয়দপুর প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ভোরের কাগজের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি জিকরুল হক, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ¦ মো. নাছিম রেজা শাহ্, শিশুস্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শফিকুল আলম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দৈনিক ইনকিলাব পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি আলহাজ¦ মো. নজির হোসেন নজু, দৈনিক আামদের সময় পত্রিকার প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, দৈনিক সমকালের নীলফামারী জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, নীলফামারী বার্তা স্টাফ রিপোর্টার এম ওমর ফারুক এবং দৈনিক দিনকাল ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান মিলন এবং হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে একটি কেক কাটা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন,হাঁটি হাঁটি পা পা করে রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকাটি ইতিমধ্যে এক বছর অতিক্রম করে অগ্রযাত্রার দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। সত্য, সততা ও সমৃদ্ধির দৈনিক হিসেবে পত্রিকাটি অতি স্বল্প সময়ে অনেক সুনাম ও ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তারা আরো বলেন, যে কোন পত্রপত্রিকার মূল চালিকাশক্তি হচ্ছে পাঠক। পাঠকেরা সব সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ খোঁজেন। তাই প্রকাশের পর থেকে দৈনিক সকালের বাণী সত্য, সততা ও বস্তুুনিষ্ঠতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে পত্রিকার রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলার সব ধরনের,সমস্যা সম্ভাবনা, উন্নয়ন,রাজনৈতিক গঠনমূলক  সত্য  ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠক মহলে আরো জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )