1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উপদেষ্টা নিয়োগে সতর্ক ভূমিকা পালন করা উচিত ফখরুল ইসলাম  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

উপদেষ্টা নিয়োগে সতর্ক ভূমিকা পালন করা উচিত ফখরুল ইসলাম 

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০৮ জন দেখেছেন
জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটি প্রকাশ
রাজনৈতিক দলের মতামতে উপদেষ্টা নিয়োগের প্রচলন নেই। এটি প্রধান উপদেষ্টার এক্ষতিয়ার। তবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে বা হচ্ছে তাদেরকে নিয়ে যেন বির্তক না হয়। সেই বিষয়টি লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থে। তাই উপদেষ্টা নিয়োগে বর্তমান অন্তর্বর্তীনকালীন সরকারকে সতর্ক ভূমিকা পালন করার তাগিদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান সরকারকে সফল করার দায়িত্ব সকলের ও আমাদের উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের আমরাও। আমরা আন্দোলন করেছি। আমরা চাই না সরকার ব্যর্থ হয়ে এই আণ্দোলন ব্যর্থ হয়ে যাক। যারা দেশ ও গণতন্ত্রের শত্রু তারা যেন আবার কোনো সুযোগ না পায়, প্রধান উদ্দেশ্য গণতন্ত্র ফিরিয়ে আনা সেটি ব্যর্থ করার।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও কালিবাড়ী এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, জনগণ চায় সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠ করার জন্য যতো করমের সংষ্কার তা করা প্রয়োজন। তাই আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশের অর্থনৈতিক বিষয়ে সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ জানিয়ে তিনি বলেন, চাল, ডাল, আলু পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এটা ‍সাধারণ মানুষের জন্য কষ্টকর। তাই সরকারকে এইদিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। দ্রব্যমূল্য কমানোর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা এই সরকার গ্রহণ করবে বলে মনে করেন তিনি।
আর আগে তিনি ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় সাংবাদিকরা ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফ ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )