1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণমাধ্যম কর্পোরেটমুক্ত হওয়া উচিৎ : ড. মাহমুদুর রহমান  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

গণমাধ্যম কর্পোরেটমুক্ত হওয়া উচিৎ : ড. মাহমুদুর রহমান 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫৯৭ জন দেখেছেন
বাংলাদেশের গণমাধ্যম কর্পোরেট গণমাধ্যম  যতদিন গণমাধ্যম কর্পোরেটের অধীনে থাকবে ততদিন স্বাধীন হবে না।   বাংলাদেশের গণমাধ্যম কর্পোরেট মুক্ত হওয়া উচিত বলে মনে করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকও প্রকাশক ড. মাহমুদুর রহমান।
সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি। সেখানে ছিলেন আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী।
পরে রংপুর সাংবাদিক ইউনিয়ন ( আরপিইউজে) এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে নীলফামারী ও সৈয়দপুরের সাংবাদিকদের পক্ষেও ফুলেল শুভেচছা জানাননো হয়। বিমানবন্দর থেকে আবু সাঈদের কবর জেয়ারতের উদ্দেশ্য পীরগঞ্জের জাফর পাড়ার উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে দৈনিক খোলা কাগজের প্রেশ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি সংবিধান সংশোধনের ব্যাপারে বলেন, অন্তর্বর্তীকালীন  সরকারের সংবিধান সংশোধনের মেন্ডেড নাই। তারা  প্রস্তাব তৈরি করছে। এই প্রস্তাব গ্রহণ করবে পার্লামেন্ট অর্থাৎ জনগণ। এবং সেটা আগামী সংসদ ঠিক করবে।
সংস্কারের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, সংস্কার অনেক দরকার সেক্ষেত্রে দেশের সংস্কার করতে গিয়ে যেন গভর্নেন্স এর ক্ষতি না হয় এবং শাসনতন্ত্র ঠিকমতো হচ্ছে কিনা সেটাও দখার বিষয়।
এ সময় ছাত্র আন্দোলনে আহতদের আন্দোলন করতে হচ্ছে কেন সে প্রশ্ন ও রাখেন তিনি এবং  অগ্রাধিকার হওয়া উচিত ছিল প্রথমে রাষ্ট্র পরিচালনা দুই নম্বরেই সংস্কার। যেহেতু সরকার সংস্কার বেশি গুরুত্ব দিয়েছে তাই রাষ্ট্র পরিচালনায় ভুল হচ্ছে।এ সময় তিনি এক সাথে  সংস্কারে এবং রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বাংলাদেশের এলিট শ্রেণীকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষকে গুরুত্ব দিয়েছে বলে তিনি মনে করেন না। যারা উপদেষ্টা পরিষদে এসেছেন বেশিরভাগই সুযোগ সন্ধানী বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন,এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা  আছে প্রেতাত্মাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সংবাদপত্রে যেন সত্য কথা তুলে ধরতে পারে সে কারণে সরকারকে সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )