


২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। প্রথমবারের মত যেখানে অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। পরিবর্তন এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই। নির্ধারিত দলের সংখ্যার পাশাপাশি সূচি, ট্রফি ও আয়োজনের ক্ষেত্রে আগের আসরগুলোর তুলনায় এর ব্যপ্তি বেড়েছে বহুগুণ। নতুন আসরকে কেন্দ্র করে, নতুন মোড়কে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচিত করেছে ফিফা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফিফার অফিসিয়াল ফেসবুক পেইজে উন্মোচন করা হয় নতুন ডিজাইন সম্বলিত ট্রফি। আধুনিক ডিজাইন, নান্দনিকতা, এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয়েছে নতুন এই দৃষ্টি নন্দন ট্রফিটি।
ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফিটি প্রস্তুত করেছে বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং, যা বিশ্বমানের কারুকার্যের জন্য পরিচিত। সোনায় মোড়ানো পৃথিবীর আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের ১৩টি ভাষা। এর ফলে ট্রফিটির সর্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের দলগুলো-
স্বাগতিক
ইন্টার মায়ামি।
উয়েফা থেকে ১২টি দল
রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ইন্টার মিলান, জুভেন্টাস, প্যারিস সেন্ট জার্মেইন,পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, রেড বুল সালসবার্গ।
কনমেবল থেকে ৬টি দল
ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, পালমেইরাস, বোকা জুনিয়র্স
কনকাকাফ থেকে ৪টি দল
লিওন, পাচুকা, মারিও মোন্তোররেই ও সিয়াটল সাউন্ডার্স।
এএফসি থেকে ৪টি দল
আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান হুন্দাই
সিএএফ থেকে ৪টি দল
আল আহলি, উইদাদ এসি, তিউনিস ও মামেলোডি সানডাউনস।
ওএফসি থেকে ১টি দল
অকল্যান্ড সিটি।