1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে বাল‍্য বিবাহ প্রতিরোধে কর্মশালা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নাগেশ্বরীতে বাল‍্য বিবাহ প্রতিরোধে কর্মশালা

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন
বাল‍্য বিবাহ প্রতিরোধে কুড়িগ্রামের উত্তর ধরলার তিন উপজেলা ভূরুঙ্গামারী,নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহিদেব সমাজ কল‍্যান সমিতির আয়োজনে প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহম্মেদ। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব‍্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সরকার মাজহাল মান্নান। এসময় মহিদেব সমাজ উন্নয়ন সমিতির “চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট কো- অর্ডিনেটর মো: মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিড) মো: ইলিয়াস আলী ও যমুনা টিভির কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন।

উল্লেখ‍্য  ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রায় ৩৫ জন  সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )