1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল খেলায় সেমিফাইনালে বদরগঞ্জ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল খেলায় সেমিফাইনালে বদরগঞ্জ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪১৩ জন দেখেছেন
ফুটবল খেলায় সেমিফাইনালে বদরগঞ্জ

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হওয়া খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় সেমিফাইনাল উঠেছে রংপুরের বদরগঞ্জ একাডেমি। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের বসিরবানিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত স্থানীয় যুব সমাজের আয়োজনে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রংপুরের বদরগঞ্জ একাডেমি ১-০ গোলে দিনাজপুরের চিরিবন্দরের জলপাইতলী একাডেমিক কে পরাজিত করে সেমিফাইলনালে উঠে। খেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল অংশ গ্রহন করে।

 

চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক নেওয়াজ পারভেজ শোভন, পৌর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ডেও সভাপতি শাহিনুর ইসলাম শাহিন, পৌর যুবদলের সদস্য আল মামুন ও চণ্ডিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান প্রমুখ। চন্ডিপুর ইউনিয়নের বসিরবানিয়া এলাকার মেসার্স খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী খাদিমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় এ খেলা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )