
বউ-শাশুড়ীর অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “বউ-শাশুড়ীর” মেলা। সোমবার (২৫ নভেম্বর) উপজেলার, দুর্গাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী ‘জননী প্রকল্প’ এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেন ।
আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ী ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়ীদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত ছিল। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা , খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয় ।সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।
সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ীর মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন,আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার আবাসিক ডা. সানাউল হাসান, আদিতমারী এম ও এম সি এইচ এফ পি রবিউল ইসলাম,বাংলাদেশ আরডিআরএস জননী প্রকল্প আদিতমারী ক্যাপাসিটি বিল্ডিং মরিয়ম সুলতানা প্রমুখ।
Related