1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 বউ-শাশুড়ীর মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

 বউ-শাশুড়ীর মেলা অনুষ্ঠিত

সদর (লালমনিরহাট) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২৫ জন দেখেছেন
বউ-শাশুড়ীর অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সদর উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “বউ-শাশুড়ীর” মেলা। বুধবার (২৭ নভেম্বর) উপজেলার হারাটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী ‘জননী প্রকল্প’ এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেন ।
আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ী ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়ীদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত ছিল। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা , খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয় ।সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।
সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ীর মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, পরিবার পরিকল্পনা ডিডিএফপি মোদাব্বের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আলাউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )