জাকির হোসেন রাজা সাতোর ইউনিয়নের জিন্দাপীর এলাকার বাসিন্দা এবং সাতোর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বীরগঞ্জ পৌর শহর হতে তাকে গ্রেফতার করে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৪অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।