1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ওপর হামলা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ জন দেখেছেন

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকিমশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা। এ সময় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।  

চিন্ময় দাস ইস্যু নিয়ে গত সোমবার থেকে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এতে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রত্যক্ষ মদদ রয়েছে বলে ধারণা করা হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। এছাড়া চিন্ময় দাস ও সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিন্ময় দাসকে মূলত গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগে। গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বন্দর নগরী চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপর চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে।

 

এরপর গত ৩০ অক্টোবর চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে ওই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )