1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে খানসামায় সভা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে খানসামায় সভা 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

 

স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নাজমূল হক, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, সাব জোনাল অফিসের এজিএম মো. ইখতিয়ার আহমেদ, আন্দোলনে আহত আকাশের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক আব্দুর রহমান লিটন ও সাজ্জাদ চৌধুরী আপেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিজার রহমান, সাব্বির, রাহিদুল রাফি, সিকান্দার ও আবির রাজু, খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের সুস্থতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জেলা প্রশাকের পক্ষ থেকে আহত পরিবারকে ৫০ হাজার ও ছয়টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )