1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তোলার জন্য কোয়ালিটিফুল টিচার লাগবে এখন: সারজিস আলম | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তোলার জন্য কোয়ালিটিফুল টিচার লাগবে এখন: সারজিস আলম

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ জন দেখেছেন

পঞ্চগড়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তোলার জন্য কোয়ালিটিফুল টিচার লাগবে এখন। যদি তা থাকে তাহলে আলহামদুল্লিাহ না থাকলে নিয়ে আসতে হবে। তিনি রবিবার বিকেলে পঞ্চগড়ের সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সারজিস বলেন, তরুণ প্রজন্ম গনঅভ্যুথানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ওই স্পিরিট যেন থাকে, সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামতে পারে, একসাথে লড়াই করতে পারে, এই স্পিডটা ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।

তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সাথে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব। অভ্যুথান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব।

সারজিস বলেন, আপনারা ওই নাগরিক যারা নির্ধারণ করবে যে আগামীর বাংলাদেশ কি হবে। আপনারা ওই নাগরিক যারা নির্ধারণ করবেন যে আগামীর বাংলাদেশে এমপি কে হবে, মন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবে। আপনাদের কিন্তু বিশাল বড় ক্ষমতা। এতদিন আমরা এই ক্ষমতা বুঝিনাই কারণ ভোটই তো দিতে পারিনাই। ক্ষমতা বুঝবো কোত্থেকে। কিন্তু যদি একটা ফেয়ার ইলেকশন থাকে। তাহলে আপনার যে প্রতিনিধি হবে বা আপনারাই যদি কেউ হন তাহলে সে অনুভব করতে পারবে যে আপনার মূল্য কতটুকু।
তিনি আরো বলেন, আমি এ পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি। কিন্ত সব থেকে ভালো ও বেশি সংখ্যক স্কুল, কলেজ মাদরাসা এই ইউনিয়নে পেয়েছি। যা আমার ইউনিয়নেও নেই। আপনাদের ভাল করে পড়াশোনা করতে হবে। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে।
মতবিনিময়কালে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, পঞ্চগড়ের সাবেক মহিলা সাংসদ এ্যাড. রিনা পারভীন, কামাতকাজলদিঘী ইউনিয়নের তোফায়েল প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান সহ শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )