1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

সদর (লালমনিরহাট) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ জন দেখেছেন
আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে জেলার মিশন মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়াচ্ছেন।এ মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ইকবাল বানু হেলেন আলো প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আহ্বান জানান।পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। দ্রব্য মূল্যবৃদ্ধির  প্রতিবাদে ক্যাবের এই আন্দোলন কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের লোকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )