


দেবীগঞ্জে ট্রাকের চাপায় গুরুত্বর আহত একজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। সোমবার (২ ডিসেম্বর) উপজেলা করতোয়া সেতুর পশ্চিমে এই ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম সামসুল (হুজুর)। তার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচোরা এলাকায়।
স্থানীয়রা জানান, তিনি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে এস,বি ব্রিকস এ কর্মরত আছেন। তিনি প্রতিদিনের মতো কাজ সেরে ডোমারে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে দেবীগঞ্জ করতোয়া সেতুর ৩০ গজ পশ্চিমের ইউট্রানে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পরে তার বাম পা পুরোটা থেতলে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দায়িত্বরত চিকিৎসক। পরে রংপুর নেওয়ার পথে নীলফামারীর ডোমারে মৃত্যু হয় তার। এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি আটক রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে