1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ জন দেখেছেন

থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। শুধু জুনিয়র দল নয়, যেকোনো বয়সের হকিতেই এবার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দেশের হকিতে যা অন্যতম এক মাইলফলক। মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটে দ্য হকি ওমান স্টেডিয়ামে পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭-২ গোলে। এই ম্যাচ জিতে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যুবারা।

 

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও আব্দুল্লাহ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-১ গোলে। এ সময় গোল করেন জয় (৩ মিনিটে), আমিরুল ইসলাম (৬ মিনিটে) ও আব্দুল্লাহ (১৬ মিনিটে)। থাইল্যান্ডের পক্ষে গোল করেন চিউমকেউ। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বাংলাদেশ। এবার গোল করেন মোহাম্মদ হাসান (৩৪ মিনিটে), মোহাম্মদ খান (৩৬ মিনিটে), জয় (ব্যক্তিগত দ্বিতীয় গোল ৩৯ মিনিটে) ও আব্দুল্লাহ (ব্যক্তিগত দ্বিতীয় গোল ৪৯ মিনিটে)। প্রতিপক্ষ থাইল্যান্ডের হয়ে একটি গোল করেন ফুমি (৩৫ মিনিটে)।

 

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারলেও বিশ্বকাপে কোয়ালিফাই করার আরও একটি সুযোগ থাকতো বাংলাদেশের। সেক্ষেত্রে সপ্তম স্থান নিশ্চিত করতে পরের ম্যাচে চীন বা কোরিয়ার বিপক্ষে খেলতে হতো বাংলাদেশকে। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় বাছাইপর্ব খেলে চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )