1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি ছিল বেশ নাটকীয়। যেখানে ৭ রানের হারে ‘বি’ গ্রুপের রানারআপ হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান। শ্রীলঙ্কা ও ভারত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

দুটি সেমিফাইনালই শুরু হবে আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায়। ফাইনালে ওঠার লক্ষ্যে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মোকাবিলা করবে। একই সময়ে ভারত ও শ্রীলঙ্কান যুবারা খেলবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রেখেছিল। যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দেয়। অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন ১০৩ রানের ইনিংস। এ ছাড়া ওপেনার কালাম ৬৬ রান করেন। লক্ষ্য তাড়ায় নামা আফগানদের শেষ ৮ উইকেট পড়ে ৬৭ রানের মধ্যে। আল ফাহাদ ও ইকবাল হোসেনদের দাপুটে বোলিংয়ে বাংলাদেশ ম্যাচটা ৪৫ রানে জিতে নেয়।

পরের ম্যাচে নেপালকে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় যুব টাইগাররা। সেই লক্ষ্য পরে ২৮.৪ ওভারেই পেরিয়ে যায় আজিজুল হাকিমের দল। টানা দ্বিতীয় জয়েও অবদান ছিল বাংলাদেশ অধিনায়ক আজিজুলের, তিনি করেছেন ৫২ রান। এ ছাড়া জাওয়াদ আবরার ৫৯ রানের পর ৫ উইকেটের জয়ে যুব টাইগাররা সেমিফাইনাল নিশ্চিত করে। তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে তিরে গিয়ে তরী ভেড়ানো হয়নি বাংলাদেশের। ৪৯ রানে শেষ ৭ উইকেট খুইয়ে তারা ম্যাচ হারে ৭ রানে।

গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে লঙ্কানদের পুঁজি ছিল ২২৮ রানের। বাংলাদেশ কালাম সিদ্দিকীর ব্যাটে জয়ের পথেই ছিল। তার বিদায় এবং চারটি দুর্ভাগ্যের রানআউটে হিসাব উল্টে যায়। কালাম আউট হন ৯৫ রানে, বাংলাদেশও শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ হেরে যায়। সেই ম্যাচ দিয়ে শতভাগ জয় পাওয়া লঙ্কানরা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখে। ফাইনালে উঠতে তাদের মোকাবিলা করতে হবে ‘এ’ গ্রুপে দুটি জয় পাওয়া ভারতের।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ গ্রুপপর্বে তিনটি ম্যাচেই জিতেছে পাকিস্তানি যুবারা। তাদের চ্যালেঞ্জ সামলেই বাংলাদেশকে ফাইনালে উঠতে হবে। দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ৮ ডিসেম্বর সকাল ১১টায় পরস্পর মোকাবিলা করবে অ-১৯ এশিয়া কাপের ফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )