1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফিরিয়ে আনা হচ্ছে কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ফিরিয়ে আনা হচ্ছে কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ জন দেখেছেন

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে ওই দুই মিশনের প্রধানকে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কলকাতার মিশনপ্রধান দেশে ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনারেরও ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

 

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুর করে। এ হামলার এক দিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )