1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ জন দেখেছেন

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিথী রানী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি রানী ওই এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকাইয়াটারী এলাকায় শিশুটির বাবা, স্ত্রী সন্তান নিয়ে নিজে অটোবাইক চালিয়ে বাড়ির পার্শ্ব রাস্তা থেকে লালমনিরহাট-চাপারহাট আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় চাপারহাট গামী একটি নসিমন তাদের ইজিবাইকে ধাক্কা দেয় এতে শিশু তিথি রানী নসিমনের চাকায়পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ-সময় তার বাবা-মা গুরুত্বর আহত হয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )