1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন ডা এজেডএম জাহিদ হোসেন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন ডা এজেডএম জাহিদ হোসেন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন,তারা বাংলাদেশের শান্তি প্রিয় অসাম্প্রদায়িক মানুষ গুলোকে বিপদগামী করার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার(৬ ডিসেম্বর)  বেলা সাড়ে ১২টায় দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সকল এতিমখানার মোহতামিম ও ব্যবসায়ীদের সহিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ জুয়েল হোসেন,বিএনপি নেতা শাহিন মন্ডল,বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )