ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে
জাতির বীর সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এর আগে তারেক রহমানের পক্ষ থেকে নিয়ম মেনে বিকেলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা।
আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও আকর্ষণীয় পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ প্রচারিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি দেখা যাবে।
নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল ধীরগতির। প্রথম ৮ বলে ২ রান তোলেন। ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে শুরু। একই ছন্দে খেলে গেলেন শেষ পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের মিস ফিল্ডিংয়ে ডাবলসে সেঞ্চুরি হয়ে যায় তার। অন্য
রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি পালিত হচ্ছে। বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও; সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে মেতেছেন শোবিজ তারকারাও। এবার ভক্তদের মাঝে
দেশজুড়ে ভোট ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের বিষয়ে তথ্য পৌঁছে দিতে গত সোমবার (২২ ডিসেম্বর) থেকে সমগ্র বাংলাদেশে ঘুরছে এসব গাড়ি। প্রচারণা চলবে
ঢাকায় গত ২৪ ডিসেম্বর যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট হবার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে আগেই। তবে শুক্রবার দুপুরে একটা ছোট্ট উদ্বোধনী পর্ব থাকবে বিপিএলের। স্বাগতিক সিলেট আর রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে ছোটখাটো আনুষ্ঠানিকতা থাকবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ
দীর্ঘ ১৭ বছর পর আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠানের। এতে অংশ নিতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা দিনভর আলোচনার