পাকিস্তানের একটি সশস্ত্র সংগঠনের হয়ে গত ছয় মাসে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় দুই বাংলাদেশি তরুণের মৃত্যুর খবর গণমাধ্যমে এসেছে। ওই সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গত জুলাইয়ে আটক করে বাংলাদেশ পুলিশ। ফলে কীভাবে বাংলাদেশের তরুণরা পাকিস্তানের এসব গোষ্ঠীর
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দুটি দল শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা ঠিকই
বান্দরবানে শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে ঋজুকসহ দুর্গম অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত সীমিত রাখা হয়েছে। সোমবার (২৯ সেপ্টম্বর) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে
দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বনবিভাগের কুশদহ বনবিটের ১হাজার ১শ’ একর জমি দখলে নিয়েছেন উপকারভোগীরা। রাতের আঁধারে গাছ কেটে নিয়ে সরকারি বনভূমিকে ফসলি কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ শুরু করেছে ৭০০ উপকারভোগী। আবার বনবিভাগের জমি দখলের পর বিক্রিও করে দিচ্ছেন শতাধিক উপকারভোগী।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে এক প্রভাবশালী নেতাকে শোকজ করার পর এবার চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার তিন নেতাকে গ্রেফতারের বিষয় সামনে এসেছে। এনসিপি সূত্রে
রংপুরের বদরগঞ্জে ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার নামে মাসব্যাপী চলছে রমরমা র্যাফেল ড্র। রংপুর ও দিনাজপুরের কয়েকটি উপজেলায় তিন’শ রিক্সা, অটোরিক্সায় বিভিন্ন পথে-ঘাটে, সড়কে, হাটে-বাজারে, গ্রাম-গঞ্জের অলি-গলিতে এই র্যাফেল ড্র’র টিকেট বিক্রি হচ্ছে দেদারছে। এতে করে প্রতিদিন কমপক্ষে এক কোটি
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে বাল্যবিয়ে ও কিশোরী অবস্থায় গর্ভধারণের প্রবণতা উদ্বেগজনক আকারে বেড়েছে। গবেষণায় দেখা গেছে, এই শ্রমিকদের দুই-তৃতীয়াংশের বেশি (৬৬ শতাংশ) ১৮ বছরের আগেই বিয়ে হয়েছে। তাদের অধিকাংশই অপ্রাপ্ত বয়সে প্রথমবারের মতো গর্ভধারণ করেছেন। একই সঙ্গে