কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না।
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) হাবিবুর
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। নতুন এ নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে
কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। তিনি বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্যপ্রযুক্তিরও একটি শহর হতে পারে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম
আন্তর্জাতিক মুদ্রার বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। ফলস্বরূপ ইতিহাসে প্রথমবারের মতো ১ আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ডলার। এর প্রভাবে দেশের বাজারেও যেকোনো সময় বাড়তে পারে দাম। শুক্রবার (১৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আবার শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর প্রধান উপদেষ্টা রোহিঙ্গা নাগরিকদের বলেছেন, এই ঈদে না হোক, তবে
কয়েক দশক ধরে বৈষম্য ও নির্যাতনের পর আট বছর আগে রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে বাংলাদেশে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময়ে এসেছেন। এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন বিশ্বের সহায়তা প্রয়োজন।
মাগুরায় নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছেন। শুক্রবার (১৪ মার্চ) সকালে মাগুরা শহরের
লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতীবান্ধা থানায় এজাহার দাখিল করেছেন।