বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য
তালপাকা গরমের মাস ভাদ্র শেষ হয়েছে আট দিন আগে। কিন্তু শেষ হয়নি গরমের দাপট। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির বিরূপ আচরণই জানিয়ে দিচ্ছে ঋতুচক্র বর্ষপুঞ্জিতে আটকা পড়েছে। তাইতো আশ্বিনেও তপ্ত রোদ আর অসহ্য তাপমাত্রায় বাড়ছে হাঁসফাঁস। মৃদু তাপপ্রবাহ বাড়তে থাকায় বিপর্যস্ত
ভাত বিশ্বব্যাপী একটি সাধারণ প্রধান খাবার। কিন্তু কার্বোহাইড্রেট কন্টেন্ট বা অ্যালার্জির কারণে এটি স্বাস্থ্য-সচেতনরা এড়িয়ে যেতে চান। সাদা চাল আমাদের রন্ধনপ্রণালীর একটি প্রধান উপাদান। এর উচ্চ-ক্যালোরি সামগ্রী এবং প্রয়োজনীয় পুষ্টির অভাবের কারণে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করে। কেউ কেউ কার্বোহাইড্রেট গ্রহণ
তথ্য ও সম্প্রচার ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট রেজিমে যেসব ব্যক্তি ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করেছিলেন তাদের বিচারের আওতায় আনা হবে। তারা সাংবাদিক, লেখক নাকি বুদ্ধিজীবী আমরা সে বিষয় বিবেচনায় আনব না। তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা
শ্রমিক আন্দোলনে দিনভর উত্তাল থাকার পর গাজীপুরে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম। তিনি বলেন, সোমবার
সারাদেশের নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, ওই সভায় ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেড় মাস পার করেছে। এই সময়ে দেশের অভ্যন্তরে সৃষ্ট নানা জটিলতায় কিছুটা বেকায়দায় আছে সরকার। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউনূসের
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড। এ সময় নতুন করে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি মাসে আরও একদিন ৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এছাড়াও ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৩ হাজার