1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রেমিকের হাতে হাত মধুমিতার, দিলেন বিশেষ বার্তা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

প্রেমিকের হাতে হাত মধুমিতার, দিলেন বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ জন দেখেছেন

 

টেলিভিশনের সিরিয়াল থেকে অভিনয় জগতে আসলেও ওটিটি-বড়পর্দায় এখন সবার নজরে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনও চাঙ্গা এই অভিনেত্রীর। এছাড়াও নিজের বিভিন্ন মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে।

এদিকে শেষ হতে চলল ২০২৪। তাইতো নতুন বছরকে স্বাগত জানানোর আগে ২০২৪কে ফিরে দেখলেন মধুমিতা। বলা যায়, অনেকটা আবেগপ্রবণ হয়েই নিজের ব্যক্তিগত সব মুহূর্তের কথাগুলো অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী। মঙ্গলবার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখতেই দেখা মেলে মধুমিতার বেশ কয়েকটি ছবি। তার মধ্যে রয়েছে প্রেমিকের হাতে হাত রাখা একটি ছবিও। মধুমিতার কাছে এই বছরে ছবিটি কেন বিশেষ হল- সেটিও স্পষ্ট করলেন। কারণ, ২০২৪শেই ভালোবাসার মানুষটি পেয়েছেন মধুমিতা।

অভিনেত্রী আরও লেখেন, ‘এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। জীবনের উপর আশা-ভরসা রাখতেও শিখিয়েছে। সাহস জুগিয়েছে আস্থা ও বিশ্বাস অটুট রাখার। তবে সময়ের উপর বিশ্বাসও রাখতে হবে। তাহলেই সঠিক ফল পাওয়া যাবে।’ মধুমিতার বিশেষ এই বার্তায় এ সব কিছুর জন্য তিনি এই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন। যারা তাকে ভালোবাসে, তাদের প্রত্যেককে ধন্যবাদও জানাতে ভোলেননি অভিনেত্রী। করেছেন কৃতজ্ঞতা প্রকাশও।

মধুমিতার এই পোস্টে তাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায় নেটিজেনদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )