


রংপুরে পূবালী সিকিউরিটিজ লিমিটেডের “ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসম্বর) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর পায়রা চত্বর, সেন্ট্রাল রোডস্থ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রংপুর ডিজিটাল বুথ,রংপুর এর আয়োজনে গ্রাহকদের শেয়ার বাজারে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে ‘বিনিয়োগকারীদের সচেতনতা মূলক সভা’ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো: আজহার উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ সাজিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার সহকারী মহাব্যবস্হাপক ও শাখা প্রধান মো: আব্দুর রাজ্জাক, পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রংপুরস্হ ‘ রংপুর ডিজিটাল বুথের ইনচার্জ ‘মো: মিনহাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।