1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র সদস্যদের শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র সদস্যদের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ জন দেখেছেন
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে  জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত বয়স্ক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।
 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজ,  জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদেরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুুত ও কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )