1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নে কৃষক দলের এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নে কৃষক দলের এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার তত্ত্বাধায়নে গতকাল রোববার রাতে উপজেলার খাতামধুপুর হামুরহাটে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

 

খাতামধুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আকরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. গফুর সরকার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, হাফিজ খান, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সহ সভাপতি সাদেকুল ইসলাম রানা ও শরিফুল ইসলাম।

 

 

কৃষক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর লিখিত বক্তব্য পাঠ করে শোনান সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, কাশিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুল হক চৌধুরী, বিএনপির প্রবীণ নেতা সজির উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মমিনুর রহমান নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিব সরকার, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. মনির সরকার, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, কৃষক দল নেতা মো. আনোয়ারুল ইসলাম আনারুল,জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, সৈয়দপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মাহাফুজ রেজা, খাতামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাইম সহ প্রমুখ। সমাবেশ শেষে উপস্থিত সহস্রাধিক কৃষকের মাঝে হাইব্রিড জাতের পেঁপে গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )