1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ জন দেখেছেন
কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোঃ ইউনুস আলীসহ অনান্য বিজিবি সদস্যরা।
এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা নুরজাহান বলেন,এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেঃ মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )