1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে দুইদিন পর এক ঝলক সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় জবুথবু   | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে দুইদিন পর এক ঝলক সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় জবুথবু  

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন
শীতে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। সেই সাথে বৃহস্পতিবার দুপুর দেড়টায় এক ঝলক সূর্যের দেখা কুয়াশার সাথে হিমেল বাতাসে শীতকষ্টে মানুষজন চরম বিপাকে পড়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলাসহ জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা গতকাল তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস।
কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবি মানুষেরা। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেন না অনেকেই। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র উপজেলা।
নাওডাঙ্গা ইউনিয়নের অটোরিকশা চালক আমিনুল ইসলাম বলেন, দুপুরে এক নজর সূর্যের দেখা গেলেও সূর্যের আলো না থাকায় খুব ঠান্ডা, গাড়ী চালায় যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি আমরা।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার  জানান, গত দেড় মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন  তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )