


নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবীতে মানববন্ধন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোমবার দুপুরে টেক্সটাইল মিল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা ও সুতাকল সিবিএ’র সাবেক সভাপতি ওবায়দুল হক মোল্লা এতে বক্তব্য দেন।
মানববন্ধনে বলা হয় ১৯৭৭সালে তৎকালিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মিলটি স্থাপন করেন। দেশের সুতার চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হতো এই মিল হতে। বেকার কর্মসংস্থান দুরীকরণ ছাড়াও এলাকার উন্নয়নে এই মিল বিশেষ ভুমিকা পালন করছিলো অথচ মিলটি বন্ধ ঘোষণা করা হয়েছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রে।
আমরা দাবী জানাই দ্রুত মিলটি চালু করা হোক। পরে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আয়োজক সংগঠনের নেতারা।