


নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপের প্যাক, ও ট্রুপ মিটিং এর মাধ্যমে স্কাউটারদের ব্যাজ প্রদান করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে শহরের নতুন বাবুপাস্থ স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম সদস্য, ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপের সহ- সভাপতি ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ।
ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ ও ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি মো. শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটার মো. মোজাহারুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, আহসান উদ্দিন বাদল এবং ইউনিট লিডারবৃন্দ। অতিথিরা স্কাউটদের উদ্যম এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের শুভ কামনা জানিয়ে বলেন, ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ এবং ওপেন স্কাউট গ্রুপের এই উদ্যোগ স্কাউট সদস্যদের নেতৃত্ব ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে স্কাউটিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, স্কাউটদের দক্ষতা উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ, এবং বিশেষভাবে বিভিন্ন ট্রেনিং কার্যক্রমের সাফল্যের জন্য স্কাউট সদস্যদের ব্যাজ প্রদান করা হয়। প্যাক মিটিং এ কাব স্কাউটদের অংশ গ্রহণ ছিল উল্লেখযোগ্য। এতে কাব স্কাউটরা তাদের শেখা বিভিন্ন কার্যক্রম অনুশীলন ও প্রদর্শন করেন। বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা নেতৃত্বের দক্ষতা এবং দলগত কার্যক্রমের মাধ্যমে ট্রুপ মিটিংয়ে স্কাউটরা তাদের ট্রেনিং থেকে প্রাপ্ত অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কাউট সদস্যদের দক্ষতা, পারফরম্যান্স এবং ট্রেনিং কার্যক্রমে সফলতার জন্য ব্যাজ প্রদান করা হয়। এটি ছিল স্কাউটদের জন্য এক বিশেষ সম্মাননা।