1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে চওড়া বিলের পলি অপসারণের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নীলফামারীতে চওড়া বিলের পলি অপসারণের উদ্বোধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

নীলফামারী সদর উপজেলার চওড়া বিলের পলি অপসারণ কাজ শুরু হয়েছে।বুধবার সকালে সন্নাসীতলা স্কুল মাঠ প্রাঙ্গণে অপসারণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান ও সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন।

 

চওড়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আল মামুনুন রশিদ নয়ন এতে সভাপতিত্ব করেন। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান,‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চওড়া বিলের পলি অপসারণ কাজ শুরু হলো। কাজটি শেষ হলে ১হাজার ৩৬০ জন উপকারভোগী উপকৃত হবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )