


মাদককে না বলুন, ক্রীড়াকে হা বলুন শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে হয়ে গেলো ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা।
রবিবার বিকালে তিখুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিখুর ত্রিমোহনী জাগরণী ক্লাব এ খেলার আয়োজন করে। জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ ও জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা এ খেলার উদ্বোধন করেন।
খেলায় ট্রাইবেকারে নবাবগঞ্জ জোবায়ের ফুটবল একাডেমী ডাঙ্গাপাড়া খেলোয়াড় কল্যান সমিতিকে ৫-৪ গোলে পরাজিত করে। বিজয়ী দখলকে একটি গরু ও রানার্স আপ দলকে একটি ছাগল পুরুস্কার দেয়া হয়। খেলায় মোট ৮টি দল অংশ গ্রহন করে।