1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী কারাগারে বন্দি হাজতি চিকিৎসাধীন অবস্থায় রংপুরে মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নীলফামারী কারাগারে বন্দি হাজতি চিকিৎসাধীন অবস্থায় রংপুরে মৃত্যু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

নীলফামারী জেলা কারাগারের বন্দি মমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাসপাতালের প্রিসন সেলে তার মৃত্যু হয়। তিনি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের পুর্ব শিমুলবাড়ি রাঙ্গামাটি এলাকার মতিয়ার রহমানের ছেলে।

 

জেলা কারাগার সুত্র জানায়, অসুস্থতা জনিত কারণে ৭জানুয়ারী নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় পরদিন ৮জানুয়ারী। নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, ৪৮বছর বয়সী মমিনুর রহমানের হাজতি নম্বর ছিলো ৩৫৩৫/২৪।

 

অ্যাজমা রোগে ভুগছিলেন মমিনুর। কারা হাসপাতালে চিকিৎসা প্রদান ছাড়াও উন্নত চিকিৎসার জন্য নীলফামারী থেকে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, গেল বছরের ১২ডিসেম্বর তিনি কারাগারে আসেন। তার বিরুদ্ধে দুটি মামলা ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )