1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সৈয়দপুরে সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৭ জন দেখেছেন

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এবং পাঁচ বারের নির্বাচিত পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএনপি, শিল্পসাহিত্য সংসদ, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পালন করে দিবসটি। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকেও পালন করা হয় দিবসটি।

 

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল, পবিত্র কোরআন খানি, মিলাদ ওদোয়া মাহফিল এবং প্রয়াত নেতা আমজাদ হোসেন সরকারের রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতিচারণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় এতে আমজাদ হোসেন সরকারের রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন তারই ছোট ভাই পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, ওলামা দল নেতা কাজী সাইদুল ইসলাম, ক্বারী মাওলানা মাকসুদুর রহমান, জেলা তাঁতী দলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ।

 

 

এদিকে, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজেও এক মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব। কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক ও অতিথিরা অংশ নেন। প্রয়াত আমজাদ ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা।

 

এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকেও নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। এ সব কর্মসূচির মধ্যে ছিল, কোরআন খানি, মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। শিল্প সাহিত্য সংসদেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৪ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )