বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলা মহিলা বিষয়ক হলরুমে প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, কৃষিবিদ মশিউর রহমান সরকার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাংবাদিক রবিউল আলম লিটন প্রমুখ।
উল্লেখ্য, সমম্বিত খামার স্থাপনা ও সম্প্রসারন এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ১০ ইউনিয়নের দুই ব্যাচে ৪০ জন পুরুষ ও মহিলা অংশ গ্রহণ করে।