1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগীতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এখানে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুখ ঢালী।

বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলার ছয় উপজেলার ছয়টি টিম এতে অংশ নেয়। বিকেলে প্রতিযোগীতায় বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )