


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান। শহরের পার্বতীপুর রোড়ের সুলতাননগরস্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রির্সোটের হলরুমে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন লায়ন শঙ্কর কুমার রায় মনা এমজেএফ এবং সম্মানিত অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএফজেএফ। এতে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা লায়ন আজমল সরকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এ কে এম বনিয়ুল আদশ বাবু, কেবিনেট ট্রেজারার লায়ন ইফতেখার আহমেদ, কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহমেদ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করা হয়েছে।
এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। পরে লায়ন মো. আতাউর রহমান অনুষ্ঠানে উপস্থিত লায়ন্স সদস্যদের আনুগত্যের শপথ পাঠ করান। এরপর অভিষেক অনুষ্ঠানে জেলা গভর্ণরের সফরসঙ্গী হয়ে আগত অতিথিদের পরিচয় করানো হয়। এ পর্বটি পরিচালনা করেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহমেদ।
এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন লায়ন মো. আতাহার হোসেন বাদশা। পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করানো হয়। এ শপথ বাক্য পাঠ করান জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ।
এর আগে অতিথিরা অনুষ্ঠানস্থল এসে পৌঁছলে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে আগত অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনির দায়িত্ব পালন করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদ ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সকল সদস্যবৃন্দ,সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।