
নীলফামারীর সৈয়দপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্রতা নূরন্নাহার শাহজাদী, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনি রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর প্রমুখ।
এ কর্মশালায় উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রথম , সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ দ্বিতীয় এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ তৃতীয় স্থান লাভ করেছে । কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
শেষে বিজয়ী দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related